মুসলিম বিশ্বআরও »
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে পর্যটক দর্শনার্থীর সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় দুবাই এখন এক ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে। ব্যাপক হারে হোটেল বন্ধ হয়ে যাচ্ছে এবং চাকরি হারানোর ঘটনা বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম বড় পর্যটন কেন্দ্রটির আতিথেয়তা খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সোমবার দুবাই এয়ার পোর্ট জানায়, ২০২৫ সালের একই সময়ের তুলনায় প্রথম প্রান্তিকে যাত্রী সংখ্যা কমেছে অন্তত ২৫ লাখ। মার্চ মাসে যাত্রী সংখ্যা ৬৬ শতাংশ কমে যায়, কারণ ভ্রমণকারীরা উপসাগরীয় অঞ্চল এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি চলতি বছরের পূর্বাভাস দেয়নি। তবে শনিবার পর্যটন খাতকে আবার সচল করতে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দেয় যে, ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা হামলা চালানোর পর যে সব বিমান ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। এসব দেশ হয় মার্কিন বাহিনীকে আশ্রয় দেয় অথবা তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে। তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সিভিল অ্যাভিয়েশন অথোরিটি লিখেছে: “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালনাগত ও নিরাপত্তা পরিস্থিতির পূর্ণ মূল্যায়নের পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” এই বার্তাটি মূলত আন্তর্জাতিক ভ্রমণকারীদের আশ্বস্ত করার জন্য দেওয়া হয়, বিশেষ করে কয়েকটি ইউরোপীয় এয়ারলাইনের মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিতের ঘোষণা দেওয়ার পর। দুবাইয়ের কর্মী ও ব্যবসায়ীরা বলেন, এই ঘোষণার ফলে ভ্রমণকারী ও বিনিয়োগকারীদের আস্থা ফিরবে কিনা তা বুঝতে এখনও সময় লাগবে। কেনিয়ার এক হোটেল কর্মী চ্যারিটি বলেন যে, মার্চের প্রথম …


ধর্ম-দর্শনআরও »
সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ বুধবার ঘোষণা করেছে, ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস মহররম আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। এই ঘোষণা আসে আজ বুধবার সন্ধ্যায় সৌদি আরবে মহররমের চাঁদ দেখা যাওয়ার পর। চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে ইসলামিক নতুন বর্ষ ১৪৪৭ সালের সূচনা হলো, যা মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের পর থেকে গণনা করা হয়। মহররম হিজরি সনের প্রথম মাস এবং এটি ইসলাম ধর্মানুসারে সম্মানিত মাসগুলোর মধ্যে একটি। এই মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা, যা মুসলিম বিশ্বে একটি শোকাবহ দিন হিসেবে পালিত হয়।

স্বাস্থ্যআরও »
বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শনিবার ডব্লিউএইচওর জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ ঘোষণা দেন সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। মাঙ্কিপক্স সংক্রমণের পেছনে রয়েছে মাঙ্কিপক্স নামের ভাইরাস। এটি স্মলপক্স ভাইরাস শ্রেণির। করোনা মহামারির প্রাদুর্ভাবের মধ্যেই উত্তর আমেরিকা, ইউরোপসহ বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্সের উল্লেখযোগ্যসংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৭৫ দেশে ১৬ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ডব্লিউএইচওর প্রধান। তিনি বলেন, ‘মাঙ্কিপক্সের সংক্রমণকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্যসতর্কতা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। এটি সারা বিশ্বের জন্য উদ্বেগের।’ বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা। এই মুহূর্তে করোনা ও পোলিও নির্মূল করার চলমান প্রচেষ্টার ক্ষেত্রেও সংস্থাটির একই সতর্কতা জারি রয়েছে। উল্লেখ্য, এই ভাইরাসটি কিভাবে একে-অন্যের মধ্যে ছড়িয়ে পড়ছে ত নিয়েও রয়েছে নানা মত। তবে বিশ্বে এখন পর্যন্ত এ বিষয়ে হওয়া সবচেয়ে বড় গবেষণা অনুসারে, মাঙ্কিপক্সের ৯৫ শতাংশ সংক্রমণ ছড়িয়েছে যৌন ক্রিয়াকলাপের মাধ্যমে। এতে যৌনাঙ্গে একক ক্ষতের মতো নতুন ক্লিনিকাল লক্ষণগুলোর কথাও উল্লেখ করা হয়েছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে গবেষণাটি প্রকাশিত হয়। মূলত মাঙ্কিপক্স নিয়ে বিশ্বের সর্ববৃহৎ এই গবেষণাটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা এই প্রাদুর্ভাবেকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে শ্রেণীবদ্ধ করবেন কি না তা নিয়ে বিতর্ক …
গ্যালারীআরও »
ভিডিওআরও »
ইসলামি ব্যাংক নিয়ে সংসদে যা বললেন বিরোধীদলীয় নেতা
অবসরে যাওয়া নাকচ করলেন হাসিনা
আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
Back to top button