তারকে ইন্টারফেইথ ও কমিউনিটি ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ৬ মার্চ শুক্রবার তারক মুসলিম সেন্টার ও স্ট্যানফোর্ড-লে-হোপ মসজিদের উদ্যোগে তারক মুসলিম সেন্টারে এক ইন্টারফেইথ ও কমিউনিটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, কমিউনিটি ব্যক্তিত্ব এবং সিভিক নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজ মেজেস্টির ডেপুটি লেফটেন্যান্ট অব এসেক্স সিদরা নাঈম, ডেপুটি মেয়র অব তারক কাউন্সিলর কায়সার আব্বাস এবং স্থানীয় পুলিশের প্রতিনিধিরা।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফিজ মাওলানা আসিফ আহমদের সুমধুর কণ্ঠে আজানের মাধ্যমে ইফতার শুরু হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে তারক মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী ডা. মুহাম্মদ সিরাজ আলী এ আয়োজন সফল করতে সহযোগিতা করার জন্য অতিথি, কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুন্তাকিম, তারক মুসলিম সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুরাদ আহম্মেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শায়েস্তা মিয়া, কমিটির অন্যতম সদস্য লুৎফুর রহমান, সাখাওয়াত হোসাইন চৌধুরী, বদরুল আলম, মোহাম্মাদ ওয়াহিদ হক, সাহাব মিয়া, মুহাম্মদ আজির উদ্দিন, সৈয়দ মমিন, লুৎফর রহমান, আইটি স্পেশালিস্ট মাওলানা নোমান আহমদ এবং দ্যা সানরাইজ টুডে’র ডিজিটাল নিউজ এডিটর ফজলু মিয়াসহ মসজিদ কমিটি ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
হিজ মেজেস্টির ডেপুটি লেফটেন্যান্ট অব এসেক্স সিদরা নাঈম এ ধরনের ইন্টারফেইথ ইফতার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং তারক মুসলিম সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পরে তিনি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের মাঝে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানে ১৫০ জনেরও বেশি অতিথি অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ইন্টারফেইথ ও কমিউনিটি উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



