প্রিন্স চার্লসের শ্যালকের মৃত্যু

Mark shandব্রিটেনের প্রিন্স চার্লস-এর শ্যালক মার্ক শান্ড মঙ্গলবার এক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি প্রিন্স চার্লস-এর স্ত্রী,  ডাচেস অব কর্নওয়াল ক্যামিলার ভ্রাতা, একইসঙ্গে একজন পর্যটক ও পরিবেশবাদী আন্দোলনের কর্মী।
জানা যায়, মঙ্গলবার মার্ক শান্ড তার বাসভবনে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান। হাসপাতালের নেয়ার পরদিন, বুধবার, তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে ডাচেস, প্রিন্স অব ওয়েলসসহ রাজ পরিবারের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।
মার্ক শান্ড এশীয় হাতিদের সযত্ন সংরক্ষণ ও প্রজননের জন্যে একটি প্রতিষ্ঠান সৃষ্টি করেছিলেন, যার নাম দ্য এলেফ্যান্ট ফ্যামিলি। এ প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু এশীয় হাতিই নয়, পৃথিবীর সকল দেশের বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করতেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button