লন্ডনে শিশির মনিরের সম্মানে ওয়ান বাংলাদেশ ইউকের সংবর্ধনা ও গালা ডিনার অনুষ্ঠিত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের সম্মানে যুক্তরাজ্যে সংবর্ধনা ও গালা ডিনারের আয়োজন করেছে অরাজনৈতিক সংগঠন ওয়ান বাংলাদেশ ইউকে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় পূর্ব লন্ডনের পামট্রি ব্যাংকুয়েটিং হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ান বাংলাদেশ ইউকে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও মতবিনিময়ের সুযোগ তৈরিতে কাজ করে। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা ও গালা ডিনারের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ শিশির মনির। তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এসব সমস্যা মোকাবিলায় সম্ভাব্য সমাধানের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
পরে উপস্থিত আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিশির মনির। এ সময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে নৈশভোজের মধ্য দিয়ে সংবর্ধনা ও গালা ডিনারের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button