যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে গত ২৬ অক্টোবর, সোমবার, লন্ডনের একটি হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে এক প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা সিজিল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ আলী আহমেদ।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম নজরুল।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই ইউকের সভাপতি মুহিব চৌধুরী, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ড. মঞ্জুর শওকত, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম।
এ ছাড়া বক্তব্য রাখেন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী ও মিল্লিক মিয়া চৌধুরী, দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সংগঠনটির সাবেক সভাপতি খালেদ রেজা খান, বিশিষ্ট কমিউনিটি নেতা এবং ব‍্যবসায়ী আমির উদ্দিন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর বদরুল চৌধুরী, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত, বর্তমান সাধারণ সম্পাদক সরদার আমির খসরু এবং দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল,
সাজ্জাদ মিয়া,সৈয়দ জিয়াউর রহমান,আতাউর রহমান বাদশা,তপু আহমেদ সহ কমিউনিটির বিশিষ্টজনরা।
অন‍্যন‍্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা নজরুল ইসলাম, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরদার,সাবেক সহ-সভাপতি ইসলাম উদ্দিন,সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির,বর্তমান সহ-সভাপতি ফয়ছল মিয়া চৌধুরী,শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন মিয়া,সাবেক কালচারাল সম্পাদক আক্তার হোসেন চৌধুরী,দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র সহ-সভাপতি শাহিন মিয়া,সহ-সভাপতি সৈয়দ রুহেল আমিন জাকারিয়া,নির্বাহী সদস্য মোঃ লে্ছু মিয়া,দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নির্বাহী সদস্য আব্দুল আওয়াল,নির্বাহী সদস্য আয়না মিয়া,নির্বাহী সদস্য মোতালেব মিয়া,নির্বাহী সদস্য এনামুল হক চৌধুরী,আব্দুস সহিদ,মোরাদ মিয়া,দুলন মিয়া,আব্দুল গফফার,এনামুল হক,রুবেল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা শফিকুল ইসলামকে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। তাঁরা যুক্তরাজ্যে দিরাইবাসীর পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এবং কমিউনিটির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রীতিভোজ ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি কমিউনিটির উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে মতামত তুলে ধরেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button