বার্মিংহামে ছাতক‑দোয়ারাবাসীর গণসংবর্ধনা: কলিম উদ্দিন আহমেদ মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চান প্রবাসীরা 

সুনামগঞ্জ‑৫ (ছাতক‑দোয়ারা) আসনের সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ‑সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক জনাব কলিম উদ্দিন আহমেদ মিলনের যুক্তরাজ্য সফর উপলক্ষে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে ছাতক‑দোয়ারা জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মিছবাহ উদ্দিন। সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ‑সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ‑সভাপতি জনাব কাজী আঙ্গুর মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মিজানুর রহমান সোহেল ও রোহোল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা এম এ রোফ, মুক্তিযোদ্ধা জনাব জুনায়েদ মিয়া তালুকদার, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম‑সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মুশাহিদ তালুকদার, বার্মিংহাম‑ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমসেদ আলী, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জনাব আবজার হোসেন, সিনিয়র সভাপতি জনাব রফিকুর রহমান রফু, সাধারণ সম্পাদক গোলজার আহমেদ ফয়সল, সহ‑সাধারণ সম্পাদক কবির আহমেদ এবং সহ‑সাংগঠনিক সম্পাদক বাবরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মজনু মিয়া, বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মাস্টার শাহিন, সিটি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমদ, বেলাল উদ্দিন, শামীম আহমেদ, আবুল কায়েছসহ আরও অনেক নেতাকর্মী।
বিভিন্ন শহর থেকে আগত ছাতক‑দোয়ারার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। বার্মিংহাম‑ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাতক‑দোয়ারাবাসীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠান হলটি সরগরম হয়ে ওঠে।
সভায় বার্মিংহামের ছাতক‑দোয়ারার নেতাকর্মীরা স্বদেশের বিভিন্ন উন্নয়ন‑সংক্রান্ত দাবি‑দাওয়া তুলে ধরেন। নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “ছাতক‑দোয়ারা এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের জন্য প্রয়োজনীয় কাজ করব। বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।”
সভায় বক্তারা বলেন, “দুঃসময়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব নিয়ে তিনি দলকে সুসংগঠিত করেছেন। দলের জন্য তাঁকে বারবার কারাভোগ করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও তিনি দমে যাননি। আগামীতে আমরা প্রিয় নেতা কলিম উদ্দিন আহমেদ মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চাই” — এটাই ছাতক‑দোয়ারাবাসীর প্রাণের দাবি।
যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মশাহিদ তালুকদার বলেন, “আমরা বার্মিংহামে বসবাসরত ছাতক ও দোয়ারাবাসী আজ অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে। আমরা সব সময় আপনার পাশে থাকব।”
একই অনুষ্ঠানে বিএনপি নেতা সাব্বির আহমেদ কবির প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলনের কাছে কামারখাল ব্রিজ নির্মাণ ও কামারখাল‑কামরাঙ্গী ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ সড়ক পাকাকরণের জন্য লিখিত আবেদন পেশ করেন।
সভাপতি কাজী আঙ্গুর মিয়া অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভবিষ্যতেও আমাদের প্রিয় নেতার পাশে থেকে ঐক্যের বন্ধনকে আরও মজবুত করবেন।  অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়। -মনোয়ার হোসেন (বার্মিংহাম, যুক্তরাজ্য)

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button