সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান

২২শে নভেম্বর ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান

প্রথম আসরের অভূতপূর্ব সাফল্যের পর এবার আরও বৃহৎ পরিসরে আয়োজিত হতে যাচ্ছে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬। আগামী ২২শে নভেম্বর, রোববার লন্ডনের জনপ্রিয় ইভেন্ট ভ্যান্যু মে-ফেয়ারে দুপুর ১২টা থেকে শুরু হবে এবারের ইউকে বিজনেস এক্সপো এন্ড এওয়ার্ডস আসর। গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার ইস্ট লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে ২য় ইউকে বিজনেস এক্সপো এন্ড অ্যাওয়ার্ডস-এর লঞ্চিং অনুষ্ঠানে অতিথিরা ১ম ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডসের প্রশংসা করে বলেন, কমিউনিটির ছোট-বড় ব্যবসায়ীদের একই ছাদের নিচে নিয়ে এসে বিশ্ব দরবারে তাদের ব্যবসা এবং বাণিজ্যিক চিন্তাভাবনা তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরী করেছে এই এক্সপো। একই সাথে এওয়ার্ডস প্রদানের মাধ্যমে তরুন এবং স্ব স্ব ক্ষেত্রে সফল উদ্যেক্তাদের উৎসাহ ও মূল্যায়নের উদ্যোগকে স্বাগত জানান।অিতিথিরা ইউকে বিজনেস এক্সপো এন্ড এওয়ার্ডস এবং ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হুসাইনের চৌকুস এবং সময়োপযোগী চিন্তাভাবনার ভূয়শী প্রশংসা করেন।
কমিউনিটির পরিচিতমূখ এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর মেঘনা মিনারা উদ্দিনের প্রাণবন্ত পরিচালনায় প্রেস লঞ্চিংয়ে স্বাগত বক্তব্য রাখেন ‘ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাব’ (বিবেক)-এর প্রতিষ্ঠাতা আকরাম হোসাইন। ২য় ইউকে বিজনেস এক্সপো এন্ড এওয়ার্ডস-এর বিস্তারিত তুলে ধরে তিনি জানান, উদ্যোক্তাদের জন্য বিশ্বমানের প্ল্যাটফর্ম তৈরি করা এবং তাঁদের ব্যবসাকে স্থানীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রমোট করাই এই এক্সপোর মূল উদ্দেশ্য।এবারের প্রদর্শনীতে উদীয়মান ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য বিশেষ স্টল প্রদর্শনী, বি-টু-বি (B2B) নেটওয়ার্কিং এবং ব্র্যান্ড প্রেজেন্টেশনের বিশেষ সুযোগ থাকছে। পাশাপাশি ব্যবসার মান ও অবদান বিবেচনা করে মোট ২০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সেরা উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হবে। আর তাই উদ্যোক্তারা সরাসরি সংস্থায় অফিসিয়াল ওয়েবসাইট britishbusinessentrepreneurclub.org.uk -এ গিয়ে নিজেদের বা পছন্দের প্রতিষ্ঠানের জন্য নমিনেশন জমা বা স্টল বুকিং করতে পারবেন।
এবারের এক্সপো ও এওয়ার্ডস সরাসরি বিবেকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এবং এতে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে সঙ্গে রয়েছে নেলসন কলেজ লন্ডন-এনসিএল, স্ট্র‍্যাটেজিক পার্টনার ইউকে বাংলা মার্কেটপ্লেস বা ইউবিএম, মার্কেটিং পার্টনার কারীওয়ালা মিডিয়া, অফিসিয়াল মিডিয়া পার্টনার ইউকে বাংলা লাইভ নিউজ।
লঞ্চিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেলসন কলেজ লন্ডনের ডাইরেক্টর নাজিম উদ্দিন, এবারের আসরের অন্যতম স্পনসর ওয়ার্ক পার্মিট ক্লাউডের সিইও ব্যারিস্টার লুৎফর রহমান, ইউকে বিজনেস এক্সপো এন্ড এ্যাওয়ার্ডের স্পন্সর এভারার্ড কন্সট্রাকশনের আমিরুল চৌধুরী,
বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, বিবিসিএ-এর প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খান, বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমেদ, কারী লাইফ ম্যাগাজিনের এডিটর সৈয়দ নাহাস পাশা, ইউকে বিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট কামরু আলী, বাংলাদেশ সেন্টার লন্ডনের জেনারেল সেক্রেটারী এবং কার প্লানেটের স্বত্ত্বাধিকারী তফাজ্জল মিয়া, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, লন্ডন এন্ট্রারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী, ইউরো এশিয়া ক্যাশ এন্ড কারীর ডাইরেক্টর আবুল লেইছ, বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী, প্রাইড অফ এশিয়া ও মেফেয়ার ভ্যানুর সত্ত্বাধিকারী ওয়াজিদ হাসান সেলিম বিইএম; আরিয়ানা ব্যাংকুয়েটিংয়ের তোফায়েল আহমেদ, নিকাহ স্টুডিও এবং ইভেন্টের শাহেদ চৌধুরী, জেএমজি কার্গো-এর ডাইরেক্টর মনির আহমেদ, হিল সাইড ট্রাভেল এজেন্সির ডাইরেক্টর হেলাল খান, বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারির চেয়ারম্যান রফিক হায়দার, রুপসী রাইসের ডাইরেক্টর শুকুর খালিসদার, বিশিষ্ট ব্যবসায়ী করিম মিয়া শামীম, বাংলা কার্পেট এন্ড ফার্নিচারের জুবায়ের কিবরিয়া।
অনুষ্ঠানের শুরুতেই ১ম বছরের ইউবিএম ইউকে বিজনেস এক্সপো এন্ড এ্যাওয়ার্ডসের উপর একটি ডকুমেন্টারি দেখানো হয়। ১ম বছরের আয়োজনে প্রায় ৫ হাজারের বেশী মানুষের সমাগম ছিল। ছিল নানা পন্যের পঞ্চাশটি স্টল। প্রোডাক্ট লঞ্চিং এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজনেস এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ১ম বছরের এ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাকসেসফুল বিজনেস অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে এওয়ার্ড বিজয়ী প্রতিষ্ঠান বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারীর চেয়ারম্যান রফিক হায়দার, কমিউনিটি চয়েজ এ্যাওয়ার্ডের বিজয়ী প্রতিষ্ঠান গ্রীন মেন্টাল কেয়ার হোমের সিও রোকেয়া হোসেন, ইকো ইনোভেশনের পরিচালক শরিফ ইসলাম।
অনুষ্ঠানে ২য় ইউকে বিজনেস এক্সপো এবং এওয়ার্ডস-এর অফিসিয়াল মিডিয়া পার্টনার ইউকে বাংলা লাইভ নিউজের পুরো টিমকে পরিচয় করিয়ে দেন বিবেকের প্রতিষ্ঠাতা আকরাম হোসেইন। এ সময় ইউকে বাংলা লাইভ নিউজের ২ জন পরিচালক আব্দুস সামাদ এবং সিদ্দিকুর রহমান জয়নাল ২২শে নভেম্বরের অনুস্টানে সবাইকে আসার এবং সহযোগিতার আহবান জানান। একই সময় ইউকে বিজনেস এক্সপো এবং এওয়ার্ডস- অনুষ্ঠানের সম্মানিত স্বেচ্ছাবেক টিমকেও পরিচয় করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button