যুক্তরাজ্যে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: পাইলট নিহত

Pilot killed as US Marine jet crashes in eastern Englandব্রিটেনে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তে বিমানের পাইলট নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ব্রিটেনের পূর্বাঞ্চলীয় মার্কিন ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।
খবরে বলা হয়েছে, লন্ডন থেকে ৭০ মাইল দূরে মার্কিন এফ/এ-১৮ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কোনো কারণ জানা যায়নি।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। এতে একজন নিহত হয়েছেন। বিমানে শুধু চালকই ছিলেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button