বাথরুমের দরজা ভেঙে বের হলেন মার্কিন অ্যাথলেট

Athবাথরুমে আটকে গেলে আপনি কী করবেন? হয় দরজা ধাক্কাবেন, নয়ত চিৎকার করে সাহায্য চাইবেন। তবে এসবের ধারপাশ দিয়েও যাননি সোচি অলিম্পিকে অংশগ্রহণকারী মার্কিন অ্যাথলেট ববস্লেডার জনি কুইন। বাথরুমের বদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে গোটা দরজাটাই ভেঙে ফেলেছেন তিনি।
অলিম্পিক ভিলেজের বাথরুমে গোসল সারতে ঢুকেছিলেন ববস্লেডার। তখনই ঘটে বিপত্তি। বেকায়দায় আটকে যায় দরজা। তবে আমেরিকার টেক্সাস থেকে আসা ছয় ফুট দুই ইঞ্চি লম্বা, ২২০ পাউন্ডের ববস্লেডারের কাছে বেচারা দরজা দাঁড়াতেই পারেনি। ধুম ধাম করে দরজা ভেঙে ফেলেছেন তিনি। ভাঙা দরজার সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। দরজা ভাঙতে ববস্লেডের পুশ ট্রেনিংকেই কাজে লাগিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button