দৌলত খান বাবুলের স্মরণে ফান্ডরেইজিং টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রয়াত কমিউনিটি অ্যাক্টিভিস্ট দৌলত খান বাবুলের স্মরণে যুক্তরাজ্যে একটি ফান্ডরেইজিং স্মরণী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে ও ৫০ অ্যাক্টিভ ক্লাব ইউকে যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে।
সোনালী অতীত, আইএলএফএল, এমএম চ্যারিটি, নিউয়ার্ক, স্পটিং ফাউন্ডেশন, লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং চ্যারিটি পার্টনার ১৩ রিভার্স-এর সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
র্নামেন্টে ওপেন এজ, ভেটেরান্স ও ৫০ ঊর্ধ্ব—এই তিনটি বিভাগে মোট ২০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক খেলাধুলার পাশাপাশি আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল ‘৫০ অ্যাক্টিভ ৫০ হোমস প্রজেক্ট’-এর জন্য তহবিল সংগ্রহ করা।
খেলার ফলাফলে ওপেন এজ ও ভেটেরান্স—দুই বিভাগেই নিউয়ার্ক চ্যাম্পিয়ন হয়। আর ৫০ ঊর্ধ্ব বিভাগে চ্যাম্পিয়ন হয় বিশ্বনাথ।
টুর্নামেন্টে দৌলত খান বাবুলের জীবন, কর্ম ও কমিউনিটির জন্য তাঁর অবদান স্মরণ করা হয়। তিনি একজন নিবেদিতপ্রাণ কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং স্থানীয় খেলাধুলা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত একজন পরিচিত ব্যক্তিত্ব ছিলেন।
সোনালী অতীত, বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন, নিউয়ার্ক ও ৫০ অ্যাক্টিভ ক্লাব প্রতিষ্ঠা ও পরিচালনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া বিভিন্ন সামাজিক ও কমিউনিটি উদ্যোগেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
‘৫০ অ্যাক্টিভ ৫০ হোমস প্রজেক্ট’-এর মাধ্যমে বাংলাদেশে অসহায় ও প্রয়োজনীয় মানুষের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১৬টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং আরও ৪টি ঘরের নির্মাণকাজ চলছে। চলমান কার্যক্রমকে এগিয়ে নিতে এবারের ফান্ডরেইজিংয়ের মাধ্যমে ১০ হাজার পাউন্ড সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আয়োজকরা বলেন, দৌলত খান বাবুল মানুষের পাশে দাঁড়ানো ও কমিউনিটির জন্য কাজ করার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা ধরে রাখতেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
টুর্নামেন্ট সফল করতে অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, স্পনসর, সহযোগী সংগঠন এবং কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা। তাঁদের সহযোগিতায় আয়োজনটি সফল হয়েছে এবং দৌলত খান বাবুলের স্মৃতিতে পরিচালিত জনকল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button