অবরুদ্ধ খালেদা, অবরুদ্ধ নয়াপল্টন

Kaledaবিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা সোমবারও অবরুদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। র‌্যাব-পুলিশের শতাধিক সদস্য তার বাড়ির চারপাশে অবস্থান নিয়ে আছেন। যথারীতি বালু ভর্তি ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের বাড়ির প্রবেশ পথ। আজও খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাওয়ার চেষ্টা করবেন জানা গেছে। গতকাল তিনি নয়াপল্টনে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তার গতিরোধ করে। ওই সময় বেগম জিয়া সরকারের দালালি না করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছিলেন। এদিকে, আজও বিএনপির নয়াপল্টন কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপি অফিসের সামনে রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। পুরো রাজধানী শহরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দলের সমর্থকরা সতর্ক পাহারায় রয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button