নিজাম উদ্দিন চেয়ারম্যান, জালাল হান্নান সেক্রেটারি ও আজমল হুসাইন কোষাধ্যক্ষ
দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটি ঘোষণা
পূর্ব লন্ডনের দেশী লাউঞ্জ রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে “দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে”-এর আলোচনা সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য নিজাম উদ্দিনকে চেয়ারম্যান, জালাল হান্নানকে সেক্রেটারি এবং আজমল হুসাইনকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন নেতৃত্বের মাধ্যমে যুক্তরাজ্যে দক্ষিণ সুরমার ক্রীড়াঙ্গনকে আরও সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং দক্ষিণ সুরমার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান আকতার হোসেন। সংগঠনের স্পোর্টস সেক্রেটারি সুহেদ আহমদ ও অর্গানাইজিং সেক্রেটারি শাহেল আলীর যৌথ পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মোসতাক আহমদ।
সভায় বক্তারা নতুন কমিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন, সেক্রেটারি জালাল হান্নান ও কোষাধ্যক্ষ আজমল হুসাইনসহ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
এ সময় দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকেকে কীভাবে আরও কার্যকর করা যায়, খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে কীভাবে সংগঠনের সঙ্গে যুক্ত করা যায় এবং দক্ষিণ সুরমার ক্রীড়া প্রতিভাকে যুক্তরাজ্যে কীভাবে আরও সামনে নিয়ে আসা যায়—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুল মহিদ, ফরিদ আহমদ, আব্দুল মুকিত নানু, খালেদ হক, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, অ্যাডভোকেট শফিক আহমেদ, শেবুল ইসলাম, নাছির উদ্দিন, রুলু নূর, কামাল উদ্দিন, আরিফ আব্দুর রহমান, সুমেল উদ্দিন, শাহ মোস্তাক আহমদ, এমরান আহমদ, নাইম আহমদ, লিয়াকত আলী, জসিম আহমদ ও দীপক।
নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং দক্ষিণ সুরমার তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।



