ইউনাইটেড এয়ারের এজিএম সম্পন্ন

Unitedপুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার সকালে সিলেটের হাফিজ কমপ্লেক্স, ইস্ট ধোপাদিঘির পাড়ে অনুষ্ঠিত হয়।
সভায় ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারও সভায় উপস্থিত ছিলেন।
সভায় সমাপ্ত ২০১৩ অর্থবছরের জন্য ঘোষিত ১২ শতাংশ স্টক এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। শেয়ারহোল্ডররা সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ডে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button