আব্দুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে জয় পেতে নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়ে ইসলামবিদ্বেষী আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইদ গত নভেম্বরে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষস্থানীয় রিপাবলিকান সহযোগীরা জোর দিয়ে প্রচার চালিয়েছিলন, আল-সাইদের মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে অবস্থান এবং প্রগতিশীল নীতিগুলো তাদের সম্প্রদায়গুলোকে ঝুঁকিতে ফেলবে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে। তবে এ প্রচারণায় কান দেননি মিশিগানের ভোটারেরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button