লন্ডনের জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার

Bombলন্ডনের জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ৫০ কেজি ওজনের বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত। কেটে গেছে ৬০ বছর। যুদ্ধের সময় জার্মান বিমান হামলায় বোমাটি এসে পরে ব্রিটেনের ওয়েম্বলি স্টেডিয়ামে। কিন্তু বোমাটি তখন ফাটেনি। সেই বোমাই উদ্ধার করা হলো ব্রিটেন থেকে।
বোমাটি উদ্ধার করার সময় ওই অঞ্চলের সব মানুষকে সাময়িকভাবে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। চার শ’ মিটার পথ বেষ্টনী করে উদ্ধার করা হয় ৫০ কেজির ওই বোমাটিকে। মেট্রোপলিটান পুলিশ মনে করছে, ১৯৪০ সালে জার্মানির বিমান থেকেই নিক্ষেপিত হয়েছিল ওই বোমা। গত বৃহস্পতিবার পুলিশ বোমাটি উদ্ধার করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button