হংকংয়ের বাসিন্দাদের বিশেষ ভিসা দিচ্ছে যুক্তরাজ্য

হংকংয়ের বাসিন্দাদের জন্য বিশেষ ভিসা দিচ্ছে যুক্তরাজ্য। রোববার থেকে চালু হচ্ছে এই ভিসা ব্যবস্থা। প্রায় তিন লাখ মানুষ নতুন এই ভিসা ব্যবস্থায় হংকং ছেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অঞ্চলটির ব্রিটিশ জাতীয় (বিদেশি) পাসপোর্টধারী এবং তাদের ঘনিষ্ঠজনরা স্মার্টফোনের একটি অ্যাপ ব্যবহার করে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
গত বছরের জুলাইয়ে চীন হংকংয়ে নতুন নিরাপত্তা আইন চালুর পর এই ভিসা প্রক্রিয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য। এরপর চীন তাদের ঘরোয়া বিষয়ে যুক্তরাজ্যকে হস্তক্ষেপ না করার ব্যাপারে সতর্ক করে দেয়।
হংকংয়ের বাসিন্দাদের জন্য বিশেষ ভিসা চালু প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্যের সাবেক উপনিবেশের ইতিহাস ও বন্ধুত্বের গভীর সম্পর্কের সম্মানে এই পদক্ষেপ।
গত জুলাই থেকে হংকংয়ের প্রায় সাত হাজার মানুষ যুক্তরাজ্যে গিয়ে বসবাসের সুযোগ পেয়েছে। তবে তাদের ক্ষেত্রে নতুন ভিসা ব্যবস্থা চালু ছিল না। বিশেষ ভিসায় যারা আবেদন করবেন এবং ভিসা নিশ্চিত করতে পারবেন, তারা পাঁচ বছর পর স্থায়ীভাবে বসবাস এবং ১২ বছর পর ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button