সিলেটের কীর্তিমান প্রয়াত নেতাদের স্মরণ করলেন আরিফ

সিলেটের কীর্তিমান প্রয়াত নেতাদের স্মরণ করলেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি রবিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে সিটি করপোরেশনের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণার পূর্বে প্রয়াত নেতাদের স্মরণ করেন।
আরিফ প্রথমেই সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কথা স্মরণ করেন। পরে একে একে সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়া, খন্দকার আব্দুল মালিক, রিয়ার এডমিয়াল এম এ খান, দেওয়ান ফরিদ গাজী’র নাম উচ্চারণ করে মেয়র আফির তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় মেয়র তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তাদের কর্মময় জীবন আমাদের অনুপ্রেরণার উৎস। সিলেটের উন্নয়নের ক্ষেত্রে তাদের অবদান অনেক বেশি।
বিশেষ করে আরিফ সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের নাম উচ্চারণ করে বলেন, আমার সিলেট নগরীর উন্নয়নে উদ্বুদ্ধ ও যুক্ত হওয়ার ক্ষেত্রে তিনিই প্রধান ভূমিকা পালন করেছিলেন। আজ তিনি নেই। কিন্তু নগরীর সর্বত্র তার সুকীর্তি ছড়িয়ে আছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button