ভারতের তামিল অভিনেত্রী মনিকার ইসলাম গ্রহণ

Monikaভারতের জনপ্রিয় তামিল চিত্রনায়িকা মনিকা সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন। আঝাগি ও সিলান্থি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জনকারী মনিকার নতুন নাম হলো এম জি রহিমা। এম ও জি তার বাবা ও মায়ের নামের আদ্যক্ষর। তিনি এ পর্যন্ত ৭০টিরও বেশি ছবিতে নায়িকা ও শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেন।
মনিকার বাবা-মা খ্রিষ্টান। রহিমা বলেছেন, তিনি এখন থেকে আর চলচ্চিত্রে অভিনয় করবেন না। তার ইসলাম গ্রহণের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো স্বার্থপরতা কাজ করেনি। তিনি বলেন, অর্থ অথবা প্রেমের মোহে আমি ইসলাম গ্রহণ করিনি। আমি মুসলমান হয়েছি ইসলামের সৌন্দর্য দেখে। তিনি বলেন, তিনি তার বাবা-মায়ের ইচ্ছানুযায়ী শিগগিরই বিয়ে করতে চান। তার ইসলাম গ্রহণের সিদ্ধান্তের প্রতি তার বাবা-মা পূর্ণ সমর্থন দিয়েছেন। অপ্সরা পুলিশ ১০০ ছবিতে শিশুশিল্পী হিসেবে মনিকা তার অভিনয় জীবন শুরু করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button