ব্রিটেনে বেতন বৃদ্ধির দাবীতে কর্মবিরতি

UKব্রিটেনে শনিবার হাজার হাজার সরকারি কর্মচারি তাদের বেতন বৃদ্ধির দাবীতে ২৪-ঘন্টার কর্মবিরতী পালন করেছেন। বিবিসি জানায় টিউসি ও অন্যান্য ইউনিয়নগুলির ডাকে শনিবার লন্ডনে এই বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতী পালন করা হয়। পরে গ্লাসগো ও বেলফাষ্টে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এদিকে সরকার বলেছে বেতন নিয়ন্ত্রণ চাকুরি ও সেবা প্রদানকে নিরাপদ করেছে।
ট্রেড ইউনিয়ন কংগ্রেস(টিইউসি) বলেছে প্রকৃতপক্ষে ২০০৮ সাল থেকে সপ্তাহে গড়পড়তা ৫০ পাউন্ড মজুরি হ্রাস পেয়েছে।
টিইউসি জেনারেল সেক্রেটারি ফ্রান্সেস ও’গ্রাডি বলেন “ ইতিহাসের দীর্ঘতম ও গভীরতম বেতন সংকোচনের পর আমাদের আহ্বান হচ্ছে-এই লক-আউট অবসানের সময় এসেছে”
তিনি বলেন শীর্ষ পরিচালকরা গড়পড়তা শ্রমিকদের চাইতে ১৭৫ গুণ বেশি বেতন পান, অথচ এখনো ৫০ লক্ষ লোক জীবন ধারণের চেয়ে অনেক কম আয় করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button