সাংবাদিককে গালি দিলেন রাজা নিজে !

Prince philipনিজের কাজ কর্মের মাধ্যমে বরাবর বিতর্ক সৃষ্টি করতে তিনি ওস্তাদ। নিজের সদ্য করা উক্তিতে ফের একবার বিতর্কের কেন্দ্রে চলে এলেন ৯৪ বছরের প্রিন্স ফিলিপ। 

এক সাংবাদিককে তিনি বলে বসলেন, যে তাকে দেখে নেয়া হবে। এর পরেই বিতর্ক শুরু হয়েছে ব্রিটিশ সাংবাদিক মহলে। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে, ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স ও জার্মান লুফতোয়াফের মধ্যে যুদ্ধ বিরতির ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রানী এলিজাবেথ ও তার স্বামী ডিউক ফিলিপ। সেখানে রানীসহ রাজার কাছে অনুরোধ যায় একটি ছবি তুলতে হবে। অনুরোধ করার নেপথ্যে এক ব্রিটিশ ফোটোগ্রাফার। কথাটা শেষ করতে না করতেই ওই সাংবাদিকের উদ্দেশে ফিলিপ বলে বসেন, “জাস্ট ফা… দ্যা পিকচার।”

নিজের বক্তব্যের জন্য পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন রাজা ফিলিপ। তবে বক্তব্য ঘিরে গোটা দিনই ব্রিটিশ সংবাদমাধ্যমে কার্টুন হয়ে ঘুরছেন ফিলিপ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button