বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারীর রোগমুক্তি কামনায় স্ট্যানফোর্ড জামে মসজিদে দোয়া মাহফিল
বিশিষ্ট ব্যবসায়ী ও তারক মুসলিম সেন্টারের ভাইস-চেয়ারম্যান জনাব আব্দুল বারীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় তারক মুসলিম সেন্টারের উদ্যোগে স্ট্যানফোর্ড জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, অনুষ্ঠিত এ মাহফিলে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আব্দুল বারীর দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি বিশ্বের সকল অসুস্থ মুমিন-মুসলিমের সুস্থতা এবং প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা ও ওয়াজ পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিম। তিনি অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করার গুরুত্ব তুলে ধরেন এবং আব্দুল বারীর দ্রুত সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করেন।
স্ট্যানফোর্ড জামে মসজিদ ও তারক মুসলিম সেন্টারের চেয়ারম্যান ড. মুহাম্মদ সিরাজ আলী (Hon)-এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এবং সেক্রেটারি নাফি আহমেদ চৌধুরী-এর সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারক কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিলর কায়সার আব্বাস, স্ট্যানফোর্ড জামে মসজিদ ও তারক মুসলিম সেন্টারের ভাইস-চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ আহমেদ চৌধুরী, লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাহিউদ্দিন আহমেদ সেলিম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজুল হক সিরাজ, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অলি খান (এমবিই), বিশিষ্ট ব্যবসায়ী ও দ্য সানরাইজ টুডে’র চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম (বিইএম) এবং সাবেক কাউন্সিলর ওহিদ আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন স্ট্যানফোর্ড জামে মসজিদ ও তারক মুসলিম সেন্টারের ট্রেজারার আশাফ আলী, সহকারী ট্রেজারার সাখাওয়াত হোসাইন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদরুল রশিদ, ইমাম হাফিজ মাওলানা সৈয়দ আসিফ আহমদ, মোহাম্মদ ওয়াহিদ হক, কমিটি সদস্য সুহাব মিয়া, আইটি বিশেষজ্ঞ মাওলানা নোমান আহমদ, শাহীন কবিরী, মুহিব উদ্দিন, মোহাম্মদ শান উদ্দিন, মোহাম্মদ মুনিম, কায়সার খান, মোহাম্মদ দেলোয়ার, সুলেমান আহমেদ, ইব্রাহিম খন্দকার, মোহাম্মদ হান্নান, শেখ আবদুল খালেক, মোহাম্মদ শামসুদ্দিন এবং দ্য সানরাইজ টুডে’র ডিজিটাল নিউজ এডিটর ফজলু মিয়া।
এছাড়াও স্ট্যানফোর্ড জামে মসজিদ কমিটির সদস্য এবং স্থানীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা দোয়া মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আব্দুল বারীর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা, বিশ্বের সকল অসুস্থ মানুষের রোগমুক্তি এবং সকল মুর্দেগানের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



