লিডসে মো. ময়নুল হকের সঙ্গে যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং এম ইলিয়াস আলীর সাবেক একান্ত সহকারী মো. ময়নুল হকের যুক্তরাজ্যের লিডস সফর উপলক্ষে লিডস যুবদলের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার লিডসের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় মো. ময়নুল হককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
লিডস যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ মজুমদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা যৌথভাবে পরিচালনা করেন লিডস যুবদলের সাধারণ সম্পাদক এস এম সায়েম ও সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা মল্লিক হোসাইন আহমেদ হাসনু, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জায়েদ আলী, লিডস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মাহসুদ আহমেদ, আল-মদিনা মসজিদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, লিডস বিএনপির সাবেক সিনিয়র সদস্য ফরিদ আহমেদ জব্বার, সাবেক সদস্য মো. ওলিউর রহমান, জিল্লুক হক ও কয়েস আহমেদ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লিডস যুবদলের সভাপতি তুহেল আহমেদ, ব্রাডফোর্ড যুবদলের সাবেক সভাপতি রুহেল আহমেদ, লিডস যুবদলের সিনিয়র সদস্য আক্তার হোসেন, সহ-সভাপতি আলমগীর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওলিদ আহমেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলী, ক্রীড়া সম্পাদক সাঈদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সভায় বক্তারা প্রবাসে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রধান অতিথি মো. ময়নুল হক উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষ থেকে মো. ময়নুল হকের লিডস সফর উপলক্ষে সভাটি আয়োজনের জন্য উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জানানো হয়।
সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে লিডস যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button