চিলাউড়া হলদিপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ, সংগঠন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার যুক্তরাজ্যে বসবাসরত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জনাব চন্দু মিয়া। সভা পরিচালনা করেন মো. নূর মিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন মাওলানা এখলাসুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন মো. আ. রব। এ সময় উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন আকলিছ খান, মাহতাব উদ্দিন, মো. সিরাজ মিয়া, মো. সাদিকুর রহমান (ইয়াঅর), মাসুক আহমেদ ময়না এবং আখলাকুল আম্বিয়া (ফটিক)।
পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন হাজি ইলিয়াস মিয়া, সুজাতুল ইসলাম,কামাল উদ্দিন, জাহেদ বিন সুলতান, সাজ্জাদ উল্লাহ (সাত্তার) ,মাসুক মিয়া মামুনুর রশিদ, আবিদুল ইসলাম আরজু,লাহিন আকরাম,নিকসন মিয়া, আকরামুল কয়েস মিয়া,তানিম আহমদ, শাকিল আহমেদ, সাইফুর রশিদ নিপু, নাজমুল ইসলাম, রোমান আহমেদ, আরজান আহমেদ, জাবেদ মিয়া ও মামুনুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন জনাব জিল্লুর রশিদ লিল ও গোলাম জিলানি। এছাড়া সাবেক সংগীতশিল্পী ও বিশিষ্ট মুরুব্বি জনাব দুদু মিয়া, জয়নুল হক, আবাব মিয়া ও আব্দুল খালিক ময়নাসহ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সংগঠনের নাম নির্ধারণ করা হয়। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে উপদেষ্টাদের সম্মতিক্রমে পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সভার তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে এবং উক্ত সভায় সংগঠনের নাম প্রকাশ ও স্থায়ী কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যে বসবাসরত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুসংগঠিত করার লক্ষ্যে ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
সভা শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button