‘আসুন মিলেমিশে গড়ে তুলি ঐক্যের বন্ধন’ স্লোগানে লন্ডনে আনোয়ার হোসাইন রানাকে ছাতকবাসীর সংবর্ধনা
“আসুন মিলেমিশে গড়ে তুলি ঐক্যের বন্ধন”—এই মূল বার্তাকে সামনে রেখে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে সাবেক ছাত্রনেতা, ইতালি প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং ‘কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমি’র প্রতিষ্ঠাতা আনোয়ার হোসাইন রানার সংবর্ধনা ও মতবিনিময় সভা।
তাঁর যুক্তরাজ্য সফর উপলক্ষে ‘যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলাবাসী’র সার্বিক আয়োজনে গত ২৪ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব আক্তার হোসাইনের সভাপতিত্বে এবং আব্দুল মুকিতের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম শিমু ও কয়ছর আহমেদের প্রাণবন্ত যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি যুক্তরাজ্যে বসবাসরত ছাতকবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতে ছাতক উপজেলাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আনোয়ার হোসাইন রানাকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান রশিদ আহমেদ, সদরুল আমিন শুহান ও ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবর্ধনায় আনোয়ার হোসাইন রানা যুক্তরাজ্যপ্রবাসী ছাতকবাসীর অকৃত্রিম ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় গভীরভাবে আবেগাপ্লুত হন। তিনি প্রবাসী ছাতকবাসী ও ছাতক উপজেলার সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত ‘কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমি’র মাধ্যমে শিক্ষা ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশিকুর রহমান আশিক, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র শাহীদ আলী, হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম হেলাল, গোবিন্দগঞ্জ কলেজের সাবেক ভিপি আলী নেওয়াজ, সাবেক জিএস আতিকুর রহমান আতিক, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, নানু মিয়া, রশিদ আহমেদ, সদরুল আমিন শুহান, দিলাল আহমেদ, সাইফুর রহমান পারভেজ, হাবিবুর রহমান, আব্দুল্লাহ শামীম, সাবেক মেম্বার ছাইম উদ্দীন, জাবেদ আহমেদ তালুকদার ও মুজাহিদ আলী।
বক্তারা আনোয়ার হোসাইন রানাকে যুক্তরাজ্যে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসে থেকেও তিনি শিক্ষা, সমাজ ও কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর যুক্তরাজ্য সফর ছাতকবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলেন ছাতকের সাবেক প্যানেল মেয়র রনজু আহমেদ, মুজাহিদুর রহমান, উবায়দুল হক ওদুদ, আবুল বশর, আরিফুর রহমান, জাকারিয়া হেলন, মাহফুজুর রহমান মাছুম, হাবিবুর রহমান, আব্দুর রহমান শাহীন, আলী আহমেদ চৌধুরী, রিয়াজুল ইসলাম, মো. বদরুজ্জামান, আনোয়ার হোসাইন আনা, আব্দুল হামিদ, আক্তার হোসাইন, আনসার আলী, তোফায়েল আহমেদ এনাম, ফজলু মিয়া, মোহাম্মাদ মাসুদুজ্জামান ও মো. অহিদুজ্জামানসহ আরও অনেকে।
সভা শেষে আয়োজক সংগঠন ‘যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলাবাসী’র পক্ষ থেকে আনোয়ার হোসাইন রানাকে সম্মাননা পদক প্রদান করা হয়।
পরে উপস্থিত অতিথি ও ছাতকবাসীর মধ্যে প্রীতি ও কুশল বিনিময় এবং নৈশভোজের মাধ্যমে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



