মোহাম্মদ ফারুক আহমেদ নজমুলকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

যুক্তরাজ্য সফররত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন নিউইয়র্ক শাখার সেক্রেটারি মোহাম্মদ ফারুক আহমেদ নজমুলের সম্মানে বর্ণাঢ্য সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করেছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২৬ আগস্ট) পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁর হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মঈনুল চৌধুরী হেলাল অনুপস্থিত থাকায় অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট মানবাধিকারকর্মী আবুল হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা কাজী এমদাদুল হক। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছুটন এবং সহ-সভাপতি মোহাম্মদ আবদুল মুনিম জাহেদী ক্যারল সংবর্ধিত অতিথি মোহাম্মদ ফারুক আহমেদ নজমুলকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট নাট্যকার বেলাল আহমেদ মুরাদ, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, বিশিষ্ট লেখক ও সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক নজরুল ইসলাম বাসন, প্রবিণ সাংবাদিক মাহবুব রহমান, প্রতিষ্ঠাতা সহ সভাপতি অলি উদ্দিন শামিম ও শেখ ফারুক আহমেদ,
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ ড. সৈয়দ মাসুক আহমেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল অদুদ দিপক ও আব্দুল বাছির, সহ-সভাপতি শেখ ফারুক আহমেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুল চৌধুরী, দিলাল আহমেদ, নাসিম আহমেদ চুনু, চিংফোর্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি গয়াছুর রহমান, সাংবাদিক আব্দুর রহমান অলি, সাংবাদিক ফজলু মিয়া,
জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট জয়নুল আবেদীন, অর্গানাইজিং সেক্রেটারি খালেদ আহমেদ, হিউম্যান রাইট পিস ফর বাংলাদেশ ইউকের অর্গানাইজিং সেক্রেটারি নাজমুল হুদা, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুস সাত্তার, আব্দুল খালেক, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিত, কমিউনিটি নেতা রোমান আহমেদ, বিসিসিআই ডাইরেক্টর আনোয়ার খানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমে মোহাম্মদ ফারুক আহমেদ নজমুলের অবদান প্রশংসনীয়। তাঁর যুক্তরাজ্য সফরকে স্মরণীয় করে রাখতে এবং সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তাঁরা সংগঠনের চলমান বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা কোনো ধরনের বিলম্ব না করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে সংবর্ধিত অতিথি মোহাম্মদ ফারুক আহমেদ নজমুল আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এমন সুন্দর ও আন্তরিক আয়োজন তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশে ও প্রবাসে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া সকল অনাবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে চলমান প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ ফারুক আহমেদ নজমুল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আয়োজক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংবর্ধিত অতিথি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button