কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

ছাতক ইসলামিক সোসাইটি ইউকের উদ্যোগে নির্বাচিত কাউন্সিলর ও নতুন সদস্যদের সংবর্ধনা

যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের নির্বাচিত কাউন্সিলর ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাতক ইসলামিক সোসাইটি ইউকের উদ্যোগে সোমবার (১০ আগস্ট) পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নির্বাচিত কাউন্সিলর, নতুন সদস্য, কমিউনিটি নেতা, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশাজীবীসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।
সোসাইটির সেক্রেটারি ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন ও সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসাইনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন সোসাইটির কার্যনির্বাহী সদস্য সৈয়দ মুজাক্কির আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাতক ইসলামিক সোসাইটি ইউকের সভাপতি এমদাদুর রহমান। পরে হামদ, নাত ও নাশিদ পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক ছাইম উদ্দিন, শিক্ষা সম্পাদক মতিউর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক শানুর আলী।
সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা
অনুষ্ঠানের বিশেষ পর্বে ছাতক ইসলামিক সোসাইটি ইউকের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসাইন, কোষাধ্যক্ষ কুতবুজ্জামান শামীম, দপ্তর সম্পাদক শফিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শানুর আলী, পরিকল্পনা সম্পাদক মিজানুর রহমান মিজান, বাংলাদেশ প্রকল্প সম্পাদক সাইফুর রহমান পারভেজ, যুক্তরাজ্য প্রকল্প সম্পাদক মুসলিম খান এবং সাংস্কৃতিক সম্পাদক ছাইম উদ্দিন।
এ পর্বে সংগঠনের নতুন সদস্যরাও বক্তব্য দেন। তারা ছাতক ইসলামিক সোসাইটি ইউকের সঙ্গে সম্পৃক্ত হয়ে কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশিষ্ট অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও কমিউনিটি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা ছাতক ইসলামিক সোসাইটি ইউকের শিক্ষা, সামাজিক কল্যাণ, মানবিক সহায়তা এবং কমিউনিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
তারা বলেন, প্রবাসে থেকেও ছাতকের মানুষের কল্যাণ এবং বৃহত্তর কমিউনিটির উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বাংলাটাউনের মালিক রফিক হায়দার, ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের উপদেষ্টা ও কমিউনিটি ব‍্যক্তিত্ব আশিকুর রহমান আশিক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, কাউন্সিলর আব্দাল উল্লাহ (সেন্ট ক্যাথরিন অ্যান্ড ওয়াপিং), কাউন্সিলর শফিক ইসলাম (সেন্ট ডানস্টানস), কাউন্সিলর আবুল হেলাল (হোয়াইটচ্যাপেল), হেল্থ কেয়ার প্রফেশনাল আহসান ইবনে মাজহার, মিডিয়া ব্যক্তিত্ব সাঈদ চৌধুরী, আমন্ত্রিত বক্তা মহিন উদ্দিন মজুমদার, আইনজীবী মোহাম্মদ ইকবাল এবং মিডিয়া ব্যক্তিত্ব ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. মাসুদুর রহমান।
নির্বাচিত কাউন্সিলরদের ক্রেস্ট প্রদান
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নির্বাচিত কাউন্সিলরদের সম্মাননা প্রদান। ছাতক ইসলামিক সোসাইটি ইউকের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও নবনির্বাচিত ছাতকের কাউন্সিলরদের ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচিত কাউন্সিলরদের অভিনন্দন জানান এবং জনসেবায় তাদের আরও সফল ও কার্যকর ভূমিকা কামনা করেন।
পরে ছাতক ইসলামিক সোসাইটি ইউকের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে সংগঠনের চলমান কর্মকাণ্ড, বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
নতুন সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণ
অনুষ্ঠানে সোসাইটির সাবেক উপদেষ্টা মজর আলী, উপদেষ্টা আবু ইয়াহিয়া, আব্দুল মালিক চৌধুরী, সদস্য সংগ্রহ সম্পাদক নাহিন মিয়া, যুব সম্পাদক ইকবাল হোসাইন, প্রকাশনা সম্পাদক আশাদুল হক, আরিফ এলাহী শামীম ও আলী আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া নতুন সদস্য ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রাজনু আহমেদ, আশকর আলী, আতাউর রহমান আনসার, আব্দুল করিম খয়ের, মো. কামরান, আব্দুল্লাহ আল মুনিম, নুমান হোসাইন, মাহবুবুর রহমান, জুবায়ের আহমেদ জুয়েল, মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মুমিন, মামুন হোসাইন, কইছর আহমেদ, আরিফুর রহমান, মো. বদরুজ্জামান, আব্দুল্লাহ শামীম, জাকারিয়াহ হেলন, শাহ ফয়সাল, ফয়েজ আহমেদ, আব্দুল করিম, ফয়জুল হক, রুবেল আহমেদ, মোশাহিদ আলী, আসিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান হাসান, ইউসুফ আল আজাদ, আবুল ফজল, হাবিবুর রহমান ও মো. বদরুজ্জামান সেলিমসহ অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শিক্ষা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয়
বক্তারা ছাতক ইসলামিক সোসাইটি ইউকের শিক্ষা, সামাজিক কল্যাণ, মানবিক সহায়তা ও কমিউনিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রবাসী ছাতকবাসীসহ বৃহত্তর কমিউনিটির জন্য আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্বে সোসাইটির সভাপতি এমদাদুর রহমান সমাপনী বক্তব্য দেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, কাউন্সিলর, নতুন সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
পরিশেষে দোয়া পরিচালনা করেন সোসাইটির সদস্য মাওলানা সাদেক আহমদ। পরে মাগরিবের নামাজ ও নৈশভোজের আয়োজন করা হয়।
ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নেতৃবৃন্দ জানান, সংগঠনের সামাজিক, শিক্ষামূলক, মানবিক ও কমিউনিটি উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ভবিষ্যতেও সদস্য ও কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে সংগঠনটি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button