লন্ডনে খাজা হজ্জ ও ওমরাহ গ্রুপের হজ্জ ২০২৬ পূর্ণমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খাজা হজ্জ ও ওমরাহ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান খাজা এয়ার লাইনার ট্রাভেল অ্যান্ড ট্যুরস ও খাজা ট্রাভেলস-এর মাধ্যমে ২০২৬ সালে লন্ডন থেকে পবিত্র হজ্জ পালনকারী হাজিদের সম্মানে পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় বর্ণাঢ্য পূর্ণমিলনী, দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মাহমুদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি লিডার, সাংবাদিক, লেখক, গবেষক ও প্রকৌশলী আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট কমিউনিটি লিডার ও সলিসিটর আলহাজ্ব ইয়ার উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেথনাল গ্রিন বায়তুল আমান কেন্দ্রীয় মসজিদের খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা মুফতী আব্দুল মালিক চৌধুরী, ইলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা রাওনক আহমদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস নূরী, আলহাজ্ব মাওলানা মুফতী আব্দুর রাজ্জাক (সাহেবজাদা মামরোখানী), বিশিষ্ট কমিউনিটি লিডার আলহাজ্ব আশিকুর রহমান আশিক, আলহাজ্ব মাওলানা কাজী বাকী বিল্লাহ, ব্যবসায়ী ও কমিউনিটি লিডার আলহাজ্ব সালিক মিয়া, ব্রিকলেন মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা হাফিজ মতিউল ইসলাম, এনফিল্ড কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতী আলী হোসেন এবং আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান তাপাদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা কাজী আব্দুর রহমান, আলহাজ্ব জালাল আহমদ চৌধুরী, আলহাজ্ব এনায়েতুল কিবরিয়া চৌধুরী, আলহাজ্ব বারাম আলী, আলহাজ্ব মুয়িজ্জুল আমিন, আলহাজ্ব মুহিবুর রহমান, আলহাজ্ব কামরুল ইসলাম খান, আলহাজ্ব মাহফুজুর রহমান, আলহাজ্ব সুফি মিয়া, আলহাজ্ব বাবলুর রহমানসহ বিপুলসংখ্যক হাজী, আলেম-ওলামা, কমিউনিটি ব্যক্তিত্ব ও সুধীজন।
অনুষ্ঠানে হজ্জ পালনকারী হাজিরা পবিত্র হজ্জ পালনের অভিজ্ঞতা বিনিময় করেন। বক্তারা হজ্জের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। পরে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন শেখ জিয়াউর রহমান, শেখ মনসুর রহমান, আরিফ তালুকদার, আলহাজ্ব সাহাব উদ্দিন এবং এখলাছুর রহমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সময়ের স্বল্পতার কারণে অনেক হাজীকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। এ জন্য তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতের সকল আয়োজনে সবাইকে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল পুরুষ ও নারী অতিথি, হজ্জযাত্রী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button