বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এক্সিকিউটিভ কমিটির পদ বণ্টন সম্পন্ন

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সাধারণ সভা ও ২০২৬-২০২৮ সেশনের নির্বাচন গত ১১ মে সোমবার পূর্ব লন্ডনের আল খায়ের ফাউন্ডেশন হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় আয়োজিত সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইস্ট লন্ডন মসজিদের ইমাম শায়খ আবুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট লন্ডন মসজিদ অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টারের সাবেক চেয়ারম্যান আয়ুব খান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ এবং সমাজসেবী আব্দুল মালিক।
সভায় ২০২৪-২০২৫ সেশনের সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান এবং ট্রেজারার আহমেদ হুসাইন।
সাধারণ সভা শেষে ২০২৬-২০২৮ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন শায়খ আবুল হোসাইন খান, আয়ুব খান এবং আব্দুল মালিক। নির্বাচনে ভোটের মাধ্যমে মুহাম্মদ আখনু হুসাইনকে প্রেসিডেন্ট নির্বাচিত করে ৯ সদস্যবিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিত সদস্যরা হলেন— আব্দুল্লাহ আল মুনিম, আবু বক্কর, কয়েস আহমেদ, মুহাম্মদ আখনু হুসাইন, মুহাম্মদ আহমাদুল হক কাজল, মুহাম্মদ আব্দুল মজিদ, মুহাম্মদ বাবুল, নুরুজ্জামান জুনিয়র ও নুরুজ্জামান সিনিয়র।
সম্প্রতি এক্সিকিউটিভ কমিটির এক সভায় আলোচনার মাধ্যমে নবনির্বাচিত সদস্যদের মধ্যে বিভিন্ন পদ বণ্টন করা হয়। পদাধিকারীরা হলেন:
* প্রেসিডেন্ট : মুহাম্মদ আখনু হুসাইন
* ভাইস প্রেসিডেন্ট : মুহাম্মদ বাবুল
* সেক্রেটারি : মুহাম্মদ নুরুজ্জামান জুনিয়র
* ট্রেজারার : মুহাম্মদ আহমাদুল হক কাজল
* অর্গানাইজিং সেক্রেটারি : মুহাম্মদ আব্দুল মজিদ
* ফান্ডরেইজিং সেক্রেটারি : আবু বক্কর
* ইভেন্ট অ্যান্ড অফিস সেক্রেটারি : কয়েস আহমেদ
* এডুকেশন সেক্রেটারি : মুহাম্মদ নুরুজ্জামান সিনিয়র
* ওভারসিজ কো-অর্ডিনেটর : সালাহ আহমেদ
* পাবলিসিটি সেক্রেটারি : আব্দুল্লাহ আল মুমিন
* সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি : মুশারফ খালেদ
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রবাসে বিয়ানীবাজারবাসীর ঐক্য, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button