রাজপরিবারের নতুন সদস্যের ছবি প্রকাশ

princeব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথি প্রিন্স লুইয়ের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটি সামনে আসার কয়েক মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেনসিংটন প্যালেস টুইটারে ‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামের তৃতীয় সন্তান প্রিন্স লুইয়ের দুটি ছবি প্রকাশ করে। লুইয়ের যখন তিন দিন বয়স, সেদিন ছবিটি তোলা।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সাদা জামা পরে কুশনের ওপর ‘বসে’ রয়েছে খুদে প্রিন্স। ছবিটি ২ মে বোন শার্লটের তৃতীয় জন্মদিনে তোলা। অপর একটি ছবিতে দেখা যায়, লুইকে চুমু দিচ্ছে শার্লট। তবে বড় ভাই জর্জকে কোনো ছবিতেই দেখা যায়নি। কেনসিংটন প্যালেস টুইট করে জানিয়েছে, কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম তাদের সন্তানদের ছবি সামনে আনতে পেরে খুবই আনন্দিত।
উল্লেখ্য, ২৩ এপ্রিল স্থানীয় সময় বেলা ১১টা ০১ মিনিটে লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে উইলিয়াম-কেট দম্পতির দ্বিতীয় পুত্র প্রিন্স লুইয়ের জন্ম হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button