তিন হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ কফি চেইন প্রেট এ মেনজার

নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে ২ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ব্রিটিশ কফি ও স্যান্ডউইচ চেইন প্রেট এ মেনজার। এর আগে গত মাসে চেইনটি ঘোষণা দিয়েছিল যে তারা তাদের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাজ্যের ৪১০টি শাখার মধ্যে ৩০টি বন্ধ করে দিতে যাচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, জুলাইয়ে লকডাউন বিধিনিষেধ শিথিল করা হলেও এখনো ঠিক ব্যবসা জমে উঠছে না। এর মূলে রয়েছে দোকান খোলা রাখার ক্ষেত্রে বেঁধে দেয়া কম সময়, লেনদেনের পতন এবং এরই মধ্যে হয়ে যাওয়া ক্ষতি। এর ফলে কোম্পানিটির কর্মীদেরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button