লন্ডনে আবারো টিউব স্ট্রাইক

Undergroundআগামী সেপ্টেম্বর থেকে চালু হতে যাওয়া লন্ডন আন্ডারগ্রাউন্ডের নাইট সার্ভিসের বেতন কাঠামো নিয়ে আবারো দুদিনের স্ট্রাইকে যাচ্ছেন লন্ডন আন্ডারগ্রাউন্ড ওয়ার্কাররা। এবার স্ট্রাইকের কারণে টানা ৪ দিন লন্ডন আন্ডারগ্রাউন্ডের প্রায় ৪ দশমিক ৫ মিলিয়ন যাত্রী ভোগান্তিতে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। রেল মেরিটাইম এন্ড ট্রান্সপোর্ট সংক্ষেপে আরএমপি দ্যা ট্রান্সপোর্ট স্যালারিড স্টাফস এসোসিয়েশন টিএসএসএ এবং ইউনাইট ইউনিয়ন টানা এই দুদিনের স্ট্রাইকের ডাক দিয়েছে। ২৫শে আগষ্ট বিকাল সাড়ে ৬টা থেকে শুরু হবে ২৪ ঘন্টার প্রথম স্ট্রাইক। দ্বিতীয় স্ট্রাইক শুরু হবে ২৭ আগষ্ট বিকাল সাড়ে ৬টায়। উল্লেখ্য একই দাবীতে ৬ আগষ্ট এবং ৮ জুলাই স্ট্রাইক পালন করেন লন্ডন আন্ডার গ্রাউন্ড ওয়ার্কাররা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button