‘ফেস্টিভ কম্পিটিশন’ : বিজয়ীদের কাছে পুরষ্কার তুলে দিলো লাইকা মোবাইল

Lyca Mobileকম খরচে আন্তর্জাতিক ফোন করার সুযোগ করে দিয়ে খ্যাতি পাওয়া লাইকা মোবাইল এর গ্রাহকদের নিয়ে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করে। গত ক্রিসমাস উপলক্ষে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ব্রিটেনব্যাপী লাইকা মোবাইল সীম ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া পাওয়া যায়। এর মধ্য থেকে ১৪ জন চূড়ান্ত বিবেচনায় পুরষ্কার জিতে নেওয়ার সৌভাগ্য অর্জন করেন। গত ২৭ জানুয়ারি মঙ্গলবার লন্ডনের ডকল্যান্ডে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুবাসকারান আলিরাজা। প্রথম পুরষ্কার বিজয়ী মাসিয়েজ লানোস্কি পান একটি মার্সিডিজ বেঞ্জ এ ক্লাস গাড়ি। দ্বিতীয় পুরষ্কার বিজয়ী দুজন মিহাই রুসু এবং মার্টা টার্কোস্কা জিতে নেন বার্সেলোনায় হলিডে কাটানোর সুযোগ।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাইকা মোবাইলের ডেপুটি চেয়ারম্যান প্রেমানন্থন সিভাসামি এবং প্রধান নির্বাহী ক্রিস টুলি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button