ব্রিটেনের বার্মিংহামে চুলোচুলি

UKরাস্তার মাঝখানে পার্কিং করা গাড়িটিকে সরাতে বলেছিলেন তিনি। এটুকুই সহ্য হল না ২০ বছর বয়সী এক তরুণীর! গাড়ি সরাতে বলা ৪৪ বছর বয়সী নারীকে ফুটপাতে জনসম্মুখে মারধর করলেন ওই তরুণী।
ডেইলিমেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বার্মিংহামে এক খাবারের দোকানের সামনে গত শনিবার এ ঘটনা ঘটে।
হ্যান্ডসওয়ার্থ উডের ওই দোকানের সামনের রাস্তার প্রায় মাঝখানে গাড়ি পার্কিং করে খাবার কিনতে গিয়েছিলেন গাড়ির মালিক। এ সময় গাড়িটির পেছনের সিটে বসা ছিলেন ওই তরুণী।
রাস্তার মাঝে গাড়ি রাখায় নির্যাতিতা নারীটি তার গাড়ি পার্কিং করাতে গিয়ে ঝামেলায় পড়েন। তাই তরুণীটিকে গাড়িটি একটু সরাতে বলেন তিনি। তরুণীটি এতে কোনো ভ্রূক্ষেপ না করায় বাধ্য হয়েই অন্যদিকে গাড়িটি রাখেন নির্যাতিতা।
নিজ গাড়ি পার্ক করে ফুটপাত দিয়ে হেঁটে আসা মাত্রই রাগান্তিত তরুণীটি নির্যাতিতাকে আঘাত করেন। এ সময় তাকে ফলের বাক্সের ওপর ফেলে দেয় তরুণীটি। এতেই ক্ষান্ত না হয়ে তার চুল ধরে আবারও আছড়ে ফেলেন।
ঘটনাস্থলে আরও লোকজন থাকলেও কেউই এগিয়ে আসেনি।
এক প্রত্যক্ষদর্শী জানান, ক্রমাগত আঘাতে নির্যাতিতা বেশ কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button