ব্রিটেনের সবচেয়ে ব্যয়বহুল চা

UK Teaএক কাপ চা ১৮ হাজার টাকা। কী, চমকে গেলেন? হ্যাঁ, সত্যিই এক কাপ চা বিক্রি হচ্ছে ১৮০ ইউরোতে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৮ হাজার টাকা। লন্ডনের রয়েল চায়না ক্লাব রেস্ট্যুরেন্ট বিক্রি করছে এই চা। ব্রিটেনের সবচেয়ে ব্যয়বহুল চা এটি।
চা বিশেষজ্ঞ জ্যাসন চান বলেন, এটা ডম পেরিগনন স্যামপেইনের বোতলের মতো। আমাদের বহু বিদেশী খরিদদার এই চা কিনে থাকেন। অনেকে আবার বেশি করে কিনে বাড়িতেও নিয়ে যান।
চীনের একটি বাগান থেকে সংগ্রহ করা হয় এই চা। স্বাদে একটু তিতা।
জ্যাসন আরো জানান, স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনেকেই হারবাল চা বাছাই করেন। কিন্তু কালো চা পাকস্থলির জন্য ভালো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button