‘ব্রেক্সিট ও করোনা পরিস্থিতি মোকাবেলায় বরিস ব্যর্থ’

থেরেসা মে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনকে চুক্তিবিহীন ব্রেক্সিটের প্রভাব এবং করোনাভাইরাস পরিকল্পনা নিয়ে আক্রমণ করে বলেন, ব্রেক্সিট ও করোনা পরিস্থিতি মোকাবেলায় বরিস জনসন ব্যর্থ হয়েছেন। বুধবার পার্লামেন্টে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি কোনো আনুষ্ঠানিক চুক্তি ব্যতিত ব্রিটেন ব্রেক্সিটের অন্তবর্তীকালীন সময় পার করে ফেলে, তবে তারা নিরাপত্তা ও সুরক্ষামূলক তথ্য ভাগাভাগি ও বিনিময়ের অধিকার হারাবে।
থেরেসা মে বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার বিষয়ে সরকারি পরিকল্পনার সমালোচনা করেন। যা আগামী সপ্তাহ থেকে শুরু হবে। তিনি বলেন, বাণিজ্যের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল গুরুত্বপূর্ণ। এটি ছাড়া বৈশ্বিক যোগাযোগ অসম্ভব। তাই ব্রিটেনকে বাকি বিশ্ব থেকে পৃথক করার মতো কাজ করার চেয়ে সরকার কেন আন্তর্জাতিক এভিয়েশনগুলোকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে সাহায্য করছে না? যা কি না চাকরি বাঁচাবে ও ব্রিটেন পুনরায় বাণিজ্যের জন্য উন্মু ক্ত হবে। থেরেসা ছাড়াও অনেক টোরি এমপি কোনো চুক্তি ব্যতিতই ব্রেক্সিটের অন্তবর্তীকালীন সময় শেষ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button