হিজাব বিক্রি শুরু করেছে মার্কস অ্যান্ড স্পেন্সার

শিক্ষার্থীদের মধ্যে হিজাব জনপ্রিয় হচ্ছে

যুক্তরাজ্যের এম এন্ড এস (মার্কস অ্যান্ড স্পেন্সার) নামক একটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য হিজাব বিক্রি শুরু করেছে। দেশটির কয়েকশত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে এম এন্ড এস এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

যেসব অভিভাবক চান তাদের সন্তানেরা বিদ্যালয়ে তাদের মাথা এবং চুল ঢেকে রাখুক সেসব অভিভাবকদের কথা চিন্তা করে এই বসন্তে এম এন্ড এস এ ধরনের হিজাব বাজারে নিয়ে এসেছে।

এম এন্ড এস নামক এই প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের অন্তত ২৫০টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইউনিফরম তৈরি করেছে। এসব বিদ্যালয় থেকে অনুরোধ প্রাপ্তির পর তারা শার্ট, স্কার্ট এর পাশাপাশি হিজাব সংযুক্ত ইউনিফরমের যোগান দিতে চুক্তিবদ্ধ হয়েছে।

এসব হিজাবের প্রতিটি প্রায় ৬ পাউন্ড মূল্যে বিক্রি করা হচ্ছে, যেগুলো ৯ বছর বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

সম্প্রতি এম এন্ড এস নামক প্রতিষ্ঠানটি মুসলিম নারীদের জন্য শালীন পোশাক ‘বুরকিনি’ নিয়ে আসে এবং তাদের এই উদ্যোগের পরেই বিদ্যালয়ে হিজাব যোগানের উদ্যোগটি নেয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button