লেবার পার্টির উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

Labourসোমবার লেবার পার্টির উদ্যোগে বৃটেনস্থ মুসিলম কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এক ঈদ পূনর্মিলনী সভার আয়োজন করা হয়। সেন্ট্রাল লন্ডনে অবস্থিত পার্টির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনাড়ম্বর তবে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই পূনর্মিলনীতে লেবার পার্টির মুসলিম নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
লেবার পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ সাদিক খান এমপির সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার লিডার এড মিলিব্যান্ড। অনুষ্ঠানের শুরুতে শ্যাডো এডুকেশন মিনিস্টার রুশানারা আলী এমপি ও আগামী সংসদীয় নির্বাচনে লেবার এমপি পদপ্রার্থী টিউলিপ সিদ্দিকী  শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বক্তারা বৃটেনে বসবাসরত সকল জাতি-ধর্মের মানুষকে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড মিলব্যান্ড মুসলিম কমিউনিটিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, চলমান অর্থনৈতিক সংকট থেকে শুরু করে বৃটেনের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
পূনর্মিলনী এই অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির মুসলিম নেতৃবৃন্দও অংশ নেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button