ধর্ষণের অপরাধে আটক হলেন পাদ্রি

Manইংল্যান্ডে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় স্থানীয় গির্জার এক পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ম্যানচেস্টার শহরের ব্রামহল গির্জার যাজক রেভ মার্সকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে। ২০১১-১২ সালের মধ্যবর্তী সময়ে তিনি সমাজ বিরোধী এই অপকর্মটি করেন বলে ডেইলি মেইল পত্রিকা জানিয়েছে।
গত বৃহস্পতিবার এ ঘটনাটি জানাজানি হওয়ার পর গির্জার অধিকর্তারা বিস্মিত এবং শোকাপ্লুত হয়ে পড়েন বলে জানা গেছে। পরে তারা গির্জার সবধরণের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন।
পুলিশ ৫৪ বছরের রেভ মার্সকে আটক করলেও তার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করেনি।পুলিশের এক মুখপাত্র বলেছেন, ওই পাদ্রি ২০১১-১২ সালের মাঝামাঝি সময়ে ১৬ থেকে ১৯ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্ত্রীর নাম জিলি। ২০০৬ সালে তিনি ওই গির্জার যাজক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button