এবার ক্যামব্রিজ শিক্ষার্থীদের নগ্ন পোজ !

Cambridgeউচ্চ শিক্ষায় যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বিশ্বজোড়া। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতিষ্ঠানটি প্রায়ই আলোচনায় উঠে আসে। তবে এবার প্রতিষ্ঠানটি ভিন্ন এক খবরের শিরোনাম হয়েছে। সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরস্কারের আশায় ক্যামেরার সামনে নগ্ন হয়ে পোজ দিয়েছেন। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষ ‘রেয়ার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা নগ্ন হয়ে ছবি তুলে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে পোস্ট করবেন। সেখানে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ভোটের জন্য একটি অপশন থাকবে। ভোটের মাধ্যমে ‘রেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচন করা হবে।
প্রতিযোগিতায় সেরা হওয়ার জন্য এরই মধ্যে অনেক শিক্ষার্থী নগ্ন হয়ে ছবি তোলা শুরু করেছেন। অনেকে আবার ছবি তুলে হতাশায় আছেন পুরস্কার অর্জন করতে পারবেন কিনা।
তবে অনেকেই এ ধরনের প্রতিযোগিতার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা বলেছেন, ‘এ প্রতিযোগিতার আয়োজকরা দায়িত্ববোধহীন কাজ করেছেন। এতে শিক্ষার্থীদের নৈতিকতা নষ্ট হয়।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button