‘ঈদ ইন দ্য পার্ক’ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিবৃতি

টাওয়ার হ্যামলেটসে প্রস্তাবিত ‘ঈদ ইন দ্য পার্ক’ ইভেন্ট প্রসঙ্গে স্থানীয় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিভ্রান্তিমূলক প্রচারণার প্রেক্ষিতে কাউন্সিলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন:
“আয়োজকরা কয়েক সপ্তাহ আগে সম্ভাব্য তিনটি তারিখ উল্লেখ করে কাউন্সিলকে ইমেইল করলেও প্রস্তাবিত “ঈদ ইন দ্যা পার্ক” ইভেন্টের পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দেন ২১ মে। ফলে পুলিশ, ফায়ার সার্ভিস, কাউন্সিলের পাবলিক প্রোটেকশন এন্ড ইন্টেগ্রেটেড এনফোর্সমেন্ট ডিভিশন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত সেফটি অ্যাডভাইজরি গ্রুপ (এসএজি)-এর বাধ্যতামূলক পর্যালোচনা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তদুপরি এসএজি -এর চেয়ারম্যান গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি শনাক্ত করেছেন, যার মধ্যে রয়েছে নিরাপত্তা পরিকল্পনায় বড় ধরনের ঘাটতি, স্টাফদের সংখ্যা সম্পর্কে অস্পষ্টতা ও অসামঞ্জস্য, অসম্পূর্ণ ঝুঁকি মূল্যায়ন, এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে কোনো নিশ্চিত সমন্বয়ের অভাব।
“বর্তমানে জাতীয় নিরাপত্তা হুমকির মাত্রা “উচ্চ ঝুঁকিপূর্ণ” অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা আইন অনুযায়ী কাউন্সিলের আইনগত দায়িত্ব বিবেচনায়, অনুষ্ঠানটি নিরাপদ, বিধিসম্মত বা বাস্তবায়নযোগ্য হিসেবে প্রমাণ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিকল্পিত কমিউনিটি ইভেন্টগুলোকে সমর্থন করার ক্ষেত্রে কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button