টাওয়ার হ্যামলেটস এলাকার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘর মার্কার পক্ষে প্রচারণা
আগামী ৭ মে ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে Aspire পার্টির মনোনীত মেয়র লুৎফুর রহমান এবং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে বো-ওয়েস্ট এলাকার কমিউনিটি নেতারা জোরালো আহ্বান জানান। বো-ওয়েস্ট আসনে কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলীর সমর্থনে ৬ এপ্রিল পূর্ব লন্ডনের বো-ওয়েস্ট এলাকায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা দলীয় প্রার্থীদের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
সভায় কে. এম. আবু তাহের চৌধুরী, ড. মাওলানা শুয়েব আহমদ ও মুফতি আবদুল মুনতাকিম-সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বক্তারা বিশেষভাবে সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান এবং এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা উল্লেখ করেন, মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে টাওয়ার হ্যামলেটসের উন্নয়নে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁর এবং Aspire পার্টির প্রার্থীদের পুনরায় বিজয়ী করা অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলী দীর্ঘদিন ধরে কমিউনিটির সেবায় নিয়োজিত রয়েছেন। তাঁদের বিজয় নিশ্চিত হলে স্থানীয় উন্নয়নের পাশাপাশি পুরো বারার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পরিশেষে, বো-ওয়েস্টসহ সমগ্র টাওয়ার হ্যামলেটস এলাকার সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে Aspire পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য ঘর মার্কায় ভোট দেওয়ার জোরালো আহ্বান জানানো হয়।



