মার্চে ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করবে ব্রিটেন

Teresa Mayআগামী বছরের মার্চ মাস নাগাদ ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে এই কথা জানিয়েছেন।
থেরেসা মে লিসবন চুক্তির বহুল আলোচিত আর্টিকেল-৫০ কার্যকর করার মাধ্যমে ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করবে। এর অর্থ হল ২০১৯ সালের গ্রীষ্মকাল নাগাদ ইইউ থেকে বেরিয়ে যাবে ব্রিটেন।
ইইউ ছাড়ার মাধ্যমে ব্রিটেন আবারো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেন থেরেসা মে। কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে প্রথম সম্মেলনের আগে বিবিসিকে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button