লন্ডনে বিলাসবহুল বাড়ি বিক্রিতে রেকর্ড

লন্ডনের বিলাসবহুল বাড়ির বাজার শক্তিশালী বিক্রি উপভোগ করেছে। মহামারীতে ধনী ব্যক্তিরা তাদের বাড়িগুলোকে বড় করতে চাওয়ায় যুক্তরাজ্যের রাজধানীতে বিলাসবহুল বাড়ি বিক্রিতে উল্লম্ফন দেখা দেয়। প্রপার্টি এজেন্ট স্যাভিলস জানিয়েছে, ২০২১ সালে ৫০ লাখ পাউন্ডের বেশি মূল্যের ৫২২টি বাড়ি বিক্রি হয়েছে। এ সংখ্যা ২০১৩ সালের পর সর্বোচ্চ। গত বছরের শেষ তিন মাসে এ বাড়ির চাহিদা সবচেয়ে বেশি ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অক্টোবর-ডিসেম্বর সময়ে রেকর্ড সংখ্যক ১৬৩টি বাড়ি প্রায় ২০০ কোটি পাউন্ডের চুক্তিতে হাতবদল হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button