দেশজুড়ে সাতটি গণ টিকাদান কেন্দ্র খুলছে ইংল্যান্ড

দেশজুড়ে সাতটি গণ টিকাদান কেন্দ্র খুলছে ইংল্যান্ড। এতে করে চলতি সপ্তাহে দেশটির হাজার হাজার মানুষ করোনার টিকা পাবেন। সাতটি গণ টিকার কেন্দ্র খোলা ছাড়াও ব্রিটেনে এক হাজার ক্লিনিক, ২২৩ টি হাসপাতাল এবং ২০০ কমিউনিটি ফার্মেসী করোনার টিকা সরবরাহ করবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একইসঙ্গে দেশটির স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে সাহায্য করতে মোতায়েন করা হবে সশস্ত্র বাহিনী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকারের লক্ষ্য হচ্ছে মাঝ ফেব্রুয়ারি মধ্যে দেড় কোটি লোককে করোনার টিকা দেওয়া। যাদের মধ্যে রয়েছে ৭০ বছরের বেশি বয়সী, স্বাস্থ্যকর্মী এবং যারা ঝুঁকির মধ্যে রয়েছেন।
ইংল্যান্ডের স্বাস্থ্য সেবা ব্যবস্থা এনএইচএস জানিয়েছে, পরের সপ্তাহে আরও পরিষেবা খোলা হবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক সংবাদ সম্মেলনে দেশটির টিকা প্রদানের পরিকল্পার ব্যাপারে সম্মেলন করবেন। এদিকে দেশটিতে ফের বেড়েছে করোনার সংক্রমণ। করোনা রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির হাসপাতালগুলো। দেশটিতে এখন পর্যন্ত করোনার আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ লাখের কাছাকাছি। এছাড়া এই ভাইরাসে মারা গেছে ৮১ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button