ছাত্র-শিক্ষক প্রেম নিষিদ্ধ হচ্ছে অক্সফোর্ডে

শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রেম ও যৌনতা নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। নারীদের প্রতি যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে এ ধরনের সিদ্ধান্ত আগামী বছর থেকে আরোপের চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অক্সফোর্ডের এক মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের এডুকেশন কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের নানা দিক পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রেম ও যৌনতার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
কেউ যদি এমন সম্পর্কে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়, তাহলে শিক্ষার্থীদের গ্রেড ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে এমন ঘটনায় অভিযুক্তদের শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে নিষিদ্ধ করা হতে পারে। বর্তমান বিধি অনুসারে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের এ ধরনের সম্পর্ক থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতাও আছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button