ব্রিটেনের রানির উপস্থিতিতে নাতনির গোপন বিয়ে

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তার নাতনি বিয়াট্রিসের গোপন বিয়েতে অংশগ্রহণ করলেন। রাজকুমারি বিয়াট্রিস পরিবারের নিকটাত্মীয়দের উপস্থিতিতে এক গোপন অনুষ্ঠানের মাধ্যমে রিয়েল এস্টেট ব্যবসায়ী ধনকুবের এডোয়ার্ডো ম্যাপেলি মোজ্জিকে বিয়ে করেছেন।
ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারি প্রিন্স অ্যান্ড্রু ও সারাহর কন্যা শুক্রবারের ওই বিয়ের কথা নিশ্চিত করেছে ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস। গত বছরের জুনে এই জুটির বাগদানের কাজ সম্পন্ন হয়। রাজপরিবারের সদস্যরা প্রথমবারের মতো ওই বিয়েল আয়োজনে একত্রিত হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ, ডিউক অব এডিনবার্গ এবং ঘনিষ্ঠজনেরা তাতে উপস্থিত ছিলেন। এডোয়ার্ডো ম্যাপেলি মোজ্জির আগের স্ত্রীর ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আর ব্রিটিশ রাজপরিবারের নবম প্রজন্ম হলেন রাজকুমিারি বিয়াট্রিস।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button