করোনায় মারা গেলেন যমজ দুই বোন

এলিয়েনর অ্যান্ড্রুজ ও আইলিন (৬৬) যমজ দুই বোন একসাথে সবকিছু করতেন। অবশেষে যমজ দুই বোন মারা গেলেন করোনাভাইরাসে। এলিয়েনরের ছেলে স্টুয়ার্ট জানিয়েছেন যে তাঁর মা’র কীভাবে প্রথম করোনা লক্ষণগুলি দেখা যায় এবং ২৯ শে মার্চ মারা যান। চার দিন পরে তার খালা এলেন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরে মারা যান।
ওয়েলসের পন্টিপ্রিডের কাছে অবারসিয়ন গ্রামের স্টুয়ার্ট বলেন, ‘এটি আমার কাছে এখনও বাস্তব মনে হয় না। এই ঘটনা আমাদের উপর প্রভাব ফেলতে শুরু করেছে এবং এটি প্রতিদিন আরও কঠিন হচ্ছে।’ স্টুয়ার্ট আরও জানান, তাদের ভাই ফিলিপ (৬৮) যিনি যমজ বোনদের সাথে বসবাস করছিলেন, তিনিও করোনা পজেটিভ পরীক্ষার পরে হাসপাতালে রয়েছেন। উভয় বোনের বার্কধ্যজ‌নিত অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা ছিল। তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়ায় কেবলমাত্র ছয়জনকে অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button