জাতির উদ্দেশে রাণীর ভাষণ

‘করোনা যুদ্ধে আমরা জয়ী হবো’ (ভিডিও)

‘আমরা এর আগেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি তবে এটি আলাদা’

আমাদের আবার ভালো সময় ফিরবে। এই করোনা যুদ্ধে আমরা জয়ী হবো। আজ রোববার রাত ৮ টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এমনটি বললেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। ভাষণে রাণী দ্বিতীয় এলিজাবেথ বলেন, আমরা এর আগেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি তবে এটি আলাদা। এ সময় সরকারের আদেশ মান্য করে বাড়িতে থাকায় যুক্তরাজ্যের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রিটেনের রাণী। পাশাপাশি যারা করোনা মহামারির মধ্যে অপরকে সহায়তা করছেন তাদের প্রশংসাও করেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। এছাড়া যুক্তরাজ্যে যারা করোনা প্রকোপের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকেও ধন্যবাদ দেন যুক্তরাজ্যের রাণী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button