কান্নায় ভেঙে পড়লেন থেরেসা মে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি হিসেবে পরিচিত ‘ব্রেক্সিট’ কার্যকরে ব্যর্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী তার পদত্যাগের ঘোষণার সময় আবেগে ভেঙে পড়লেন। শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণ দেয়ার সময় চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। সংক্ষিপ্ত বিবৃতির শেষে তার গলা ধরে আসে, চোখ হয়ে ওঠে অশ্রুসজল।

‘এটা এখন এবং ভবিষ্যতেও আমার কাছে গভীর অনুশোচনার বিষয় হয়ে থাকবে যে, আমি বেক্সিট চুক্তি কার্যকর করতে ব্যর্থ হয়েছি।’ তিনি বলেন, ‘ আগামী ৭ জুন তিনি কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।’ থেরেসা মে পদত্যাগের ঘোষণা দেয়ায় এখন দলটির একজন নেতা নির্বাচন করা হবে। পরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মে বলেন, প্রধানমন্ত্রী হতে পারাটা ছিল আমার জীবনের অন্যতম সম্মান। আশা প্রকাশ করে থেরেসা মে বলেন, দেশকে নেতৃত্ব দেয়ার জন্য শেষ নারী প্রধানমন্ত্রী নন। তবে সব দলের এমপিদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আপোষ’ কোনো ধরনের নোংরা শব্দ নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button