আয়ারল্যান্ডে গুলীবিদ্ধ হয়ে নারী সাংবাদিকের মৃত্যু

উত্তর আয়ারল্যান্ডের লন্ডনডেরি শহরে এক নারী সাংবাদিক গুলীবিদ্ধ হয়ে মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে শহরে একটি দাঙ্গার খবর সংগ্রহের সময় তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয় সময় রাত ১১টার দিকে দাঙ্গা পরিস্থিতির মধ্যে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। সে সময়ই ২৯ বছর বয়সী লাইরা ম্যাককি নামের নারী সাংবাদিক গুলিবিদ্ধ হন। উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের নাগরিক ওই নারীর বন্ধুরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী হামলায় ২৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিসিডেন্ট রিপাবলিকানের সন্ত্রাসীরা এই হামলার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার বেশ কিছু বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর জের ধরে দাঙ্গা পরিস্থিতি শুরু হলে ক্রেগান জেলার দিকে যাচ্ছিলেন লাইরা ম্যাককি নামের ওই নারী সাংবাদিক। দাঙ্গা পরিস্থিতিকে ‘উন্মাদ’ বলে বর্ণনা করে একটি ছবি পোস্ট করার ১০ মিনিটের মাথায় গুলিবিদ্ধ হন তিনি। বেশ কিছু গাড়ি ছিনতাই করে পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button